চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আশিকুল আমিন রাঙ্গুনিয়া জামায়াত ইসলামীর সাবেক আমির এবং দলটির সহযোগী সংগঠন ইসলামী শিক্ষক পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক।
বুধবার দুপুর ২টার দিকে উত্তর রাঙ্গুনিয়া থেকে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের ইসলামী স্ট্যাডিজ বিভাগের এই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোরশেদ।
তিনি জানান, আশিকুলের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদিকান্দি উপজেলার বাহেরচরে।
