২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় লাখের বেশি জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামায়াত-শিবিরের তাণ্ডবে বগুড়ার বিভিন্ন উপজেলায় ২২ টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১ লাখ তিন হাজার জামায়াত-শিবির নেতাকর্মীকে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

বগুড়া সদরসহ পাঁচ উপজেলায় এসব মামলা করা হয়।

এর মধ্যে বগুড়া সদরে ৯টি, শিবগঞ্জে ৩টি, শাজাহানপুরে ৫টি, নন্দীগ্রামে ২টি ও দুপচাঁচিয়ায় ৭টি (মোট ২১টি) মামলায় প্রায় ৮৮ হাজার জনকে আসামী করা হয়েছে।

এছাড়া ২২ ফ্রেরুয়ারি বগুড়া সাতমাথায় প্রজন্ম মঞ্চ ভাঙচুরের ঘটনায় একটি মামলায় আসামি করা হয়েছে ১৫ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীকে।

এর মধ্যে বগুড়া সদর থানায় দশ হাজার, শাজাহানপুর থানায় ৩৩ হাজার, নন্দীগ্রাম থানায় ১৪ হাজার এবং শিবগঞ্জ থানায় চার হাজার পাঁচশো জনকে আসামি করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি জানান, থানার ৭টি মামলায় ২৫ হাজার জামায়াত-শিবির কর্মীকে আসামী করা হয়েছে।