‘নাশকতা করে নিজের বিপদ ডাকবেন না’
‘নাশকতা’ করে নিজের বিপদ ডেকে না আনতে জামায়াত-শিবিরকে হুঁশিয়ার করে দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
“তাই সাবধান নিজের বিপদ ডেকে আনবেন না। এখন থেকে যেখানে আঘাত হবে, সেখানেই প্রতিরোধ করা হবে।”
সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটির এই আহ্বায়ক আরও বলেন, জাতি বিএনপি ও খালেদা জিয়ার আসল চেহারা দেখে ফেলেছে। তারাই যুদ্ধাপরাধীদের মূল ‘দোসর’। তাদের বিরুদ্ধে একাত্তরের হাতিয়ারকে শানিত করে আমরা রাজপথে প্রস্তুত আছি।
সরকার আলেম সমাজের পক্ষে আছে উল্লেখ করে তিনি বলেন, “নেতৃত্বস্থানীয় আলেম হত্যার পরিকল্পনা জামাত-শিবিরের একটি বড় ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার ধর্মের পক্ষে এবং ধর্ম বিরোধীদের নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন, নগর জাসদের সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মো. আবু হানিফ প্রমুখ।
এছাড়া হরতালের নামে বিএনপি-জামায়াত-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পাহাড়তলী থানার অলংকার চত্বরে সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটির আরেকটি সমাবেশ হয়।
নগর শ্রমিক লীগের আয়োজনে দারুল ফজল মার্কেট চত্বরে দুপুরে হরতাল বিরোধী সমাবেশ হয়।
এতে নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলি, নুরুল আকবর, নুরুল আব্বাস, প্রদীপ বড়ুয়া, কাঞ্চন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় জামায়াত-শিবিরের নৈরাজ্য ও বিএনপির হরতালের প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
