২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ায় শ্রমিকদের প্রথম ফ্লাইট ২৭ মার্চ

মার্চের প্রথম সপ্তাহে মালয়শিয়ায় শ্রমিক পাঠনোর পরিকল্পনা থাকলেও ফ্লাইট উড়বে কিছুটা বিলম্বে, ২৭ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

বাংলাদেশ জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক শামসুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

শামসুন্নাহার বলেন, “নির্বাচিত শ্রমিকদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টিশন শেষ হয়েছে। এখন মালয়শিয়ার ভিসা নেয়ার কাযর্ক্রম চলছে।”

ভিসার কাযর্ক্রম কয়েকদিনের মধ্যেই শেষ হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন,“নির্ধারিত ২৭ মার্চেই শ্রমিকদের নিয়ে মালয়শিয়ার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট রওনা করবে।”

প্রথম ফ্লাইটেই ধারণক্ষমতার সর্বোচ্চ সংখ্যক শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান শামসুন্নাহার।

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মালয়শিয়া যেতে নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিত হন।

সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে  অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।

এর আগে সারাদেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন নিবন্ধিত হওয়ার আবেদন করেন।

পুরনো খবর:

মালয়শিয়া পাঠাতে পৌনে ১২ হাজার নির্বাচিত