২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নিখোঁজের দুদিন পর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুইদিন পর মাদারীপুরের রাজৈর উপজেলায় নদী থেকে বস্তাবন্দি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 09:49 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

নিহত মজিবর হাওলাদার (৪০) উপজেলার শাখারপাড় মধ্যকান্দি গ্রামের ইসরাইল হাওলাদারের ছেলে।

তিনি রোববার থেকে নিখোঁজ ছিলেন। সোমবার রাতে উপজেলার কালিবাড়ি ঘাটের কুমার নদে তার লাশ পাওয়া যায়।

রাজৈর থানার ওসি মোফাজ্জেল হক সাংবাদিকদের বলেন, সোমবার রাতে কে বা কারা ফোন করে মজিবরের পরিবারের কাছে লাশের খবর দেয়। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ওসি আরো জানান, লাশের গায়ে বেশ কিছু ধারালো অস্ত্রের দাগ রয়েছে। সম্প্রতি যাত্রাপালা নিয়ে মজিবরের সঙ্গে এলাকার একটি পক্ষের দ্বন্দ্ব হয় বলে পরিবারের লোকজন পুলিশ কে জানিয়েছে।

এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।