২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণবের হোটেলের কাছে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সোনারগাঁও হোটেলের কাছে ককটেল বিস্ফোরিত হয়েছে, যেখানে বাংলাদেশ সফরে উঠেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 09:04 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্ক ফোয়ারার কাছে দুপুর ২টার দিকে একটা ককটেল বিস্ফোরণ ঘটে।

চলন্ত গাড়ি থেকে ককটেলটি ছোঁড়া হযেছে বলে পুলিশ ধারণা করছে।

তিন দিনের সফরে রোববার সকালে ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে বক্তব্য দেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ডক্টরেট অব ল’ ডিগ্রি দিয়ে সম্মান জানানো হয়।

বিকালে বাংলাদেশের পক্ষ থেকে তাকে মুক্তিযুদ্ধ সম্মাননাও দেয়া হবে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান কর জামায়াতের ডাকা দুই দিনের হরতালে নগরীর বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে সোমবার হরতালে মোটামুটি শান্ত রয়েছে রাজধানী।