২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গুলিতে নিহত ৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রোববার হরতাল চলাকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছয় জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুরহাট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 09:49 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

পাঁচবিবি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এরা হলেন নাসির উদ্দিন (২৭), ফরমান আলী (৩২), হিসাব উদ্দিন (৫০) ও আব্দুল বারিক (৩২)। নাসির উদ্দিন পাঁচবিবর বাশখুর গ্রামের বাসিন্দা।

পাঁচবিবি থানার ওসি আহসানুল হক বলেন, সকাল ১১টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা থানায় হামলা করতে চাইলে পুলিশ ‘আত্মরক্ষার্থে’ গুলি ছোঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনজন। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, জেলা শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জয়পুরহাট পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে, বলেন ওসি আব্দুর রশিদ।

জেলা সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, পাঁচবিবির ঘাংরাইল গ্রামের আব্দুর রহিম, রহমতপুর গ্রামের মজনু, আ. আজিজ, ধূরইল গ্রামের লেবু মুন্সি, বাঁশখুর গ্রামের আজিবুর রহমান, আ. ওয়াহেদ, দন্ডপানী গ্রামের ইদ্রিস আলী, কুসুম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ওয়াজেদ আলী, সদর উপজেলার হিচমি গ্রামের আবু বকর, কেন্দুল গ্রামের ছানোয়ার হোসেন, হানাইল গ্রামের মন্সুর আলী গুলিবিদ্ধ অবস্থায় সেখানে ভর্তি হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছয় জনএ সময় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।