রাবিতে হাতবোমা বিস্ফোরণ
হরতালের আগের রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাত বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও মাদার বখস হলের কাছে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ও আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা দুইটি হাত বোমা বিস্ফোরণের শব্দ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
“আতঙ্ক সৃষ্টির জন্য শিবির নেতাকর্মীরা এই বিস্ফোরণ ঘটাতে পারে।”
তিনি আরো বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
