ঢাবির ৪৭তম সমাবর্তন সোমবার
সোমবারের হরতালের মধ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবার সমাবর্তন বক্তা ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট অব ল’ ডিগ্রি প্রদান করা হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন রিহার্সেল(মহড়া) অনুষ্ঠিত হবে। সমাববর্তনে অংশগ্রহনেচ্ছুদের যথা সময়ে রিহার্সেলে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তবে কস্টিউম পরিধান ছাড়া রিহার্সেলে এবং সমাবর্তনের দিন মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
হরতালের মধ্যে সমাবর্তন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে সমাবর্তন পেছানো কিংবা স্থগিত করার কোন সুযোগ নেই।
তিনি আরো বলেন, সমাবর্তন হলো একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের নিয়মিত অংশ। অনেক আগে থেকেই এটি নির্ধারিত হয়ে থাকে। সমাবর্তন বক্তাদের সময়সূচি অনুযায়ী সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়। তাই সমাবর্তন পেছানোরা কোন সুযোগ থাকে না।
কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, এবারের সমাবর্তনে র্যাব পুলিশের পাশাপাশা গোয়েন্দা নজরদারিও থাকবে এবং সাদা পোশাকেও নীরাপত্তাবাহিনী কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন বলেও জানান প্রক্টর।
শুক্রবার থেকে সমাবর্তনে অংমগ্রহণকারী গ্র্যাজুয়েটদের মাঝে আমন্ত্রনপত্র(নির্দেশিকা), একাডেমিক কস্টিউম বিতরণ শুরু হয়েছে। আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব বিতরণ করা হবে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে অারো বলা হয়, বিশৃঙ্খলা এড়াতে গ্র্যাজুয়েটদের একাডেমিক কস্টিউমসহ প্রয়োজনীয় সামগ্রী পাঁচটি কেন্দ্র থেকে বিতরণ করা হচ্ছে।
আবার একই স্থান থেকে সমাবর্তনের পরই সেগুলো ফেরত নেওয়া হবে।
