২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরহাটে ১৪৪ ধারা জারি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একইস্থানে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ফকিরাহাট থানার ওসি মাসুদুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এছাড়া পুলিশ টহলও জোরদার করা হয়েছে।