রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মহড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনের মহড়া রোববার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়েছে, আগামী ৩ মার্চ বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমাবর্তন রিহার্সেল (মহড়া) অনুষ্ঠিত হবে।
সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের যথাসময়ে রিহার্সেলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আগামী ৪ মার্চ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সমাবর্তনের জন্য নির্ধারিত পোশাক ছাড়া মহড়া ও সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
