২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত

চাঁদপুরের কচুয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:05 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার ভোরে কচুয়া-সাচার সড়কের দোয়াটিতে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন ছোট জামাল (৩৫) ও মো. শাহ পরান (৩২)। দুজনই ডাকাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কচুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার।

তাদের বিরুদ্ধে কচুয়া থানায় ডাকাতি ও চুরির কমপক্ষে ৭টি মামলা রয়েছে। দুজনের বাড়িই উপজেলার মেঘদাইর এলাকায়।

ওসি আলমগীর জানান, ভোর ৪টায় দিকে দোয়াটিতে মোস্তফা মাস্টারের মাছের খামারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। ওই সময় ওই এলাকায় র‌্যাব-১১ এর একটি দল টহল দিচ্ছিল।

“র‌্যাব ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়।”

গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে দুজনের লাশ পাওয়া যায়।

তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি রামদা ও এক রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।