নোয়াখালীতে শনিবার হরতাল, ১৪৪ ধারা জারি
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে শনিবার নোয়াখালীতে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত-শিবির।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলাউদ্দিন ও শিবিরের জেলা শাখার সভাপতি নেয়ামত উল্যা সাকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল ডাকার বিষয়টি জানানো
এদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে বিজিবি ও পুলিশের সঙ্গে জামায়াতের দিনভর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসিনা বেগম জানান, জনগণের জাল-মালের নিরাপত্তা বিধানে শুক্রবার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলা সদরসহ আশপাশের এলাকায় সব ধরণের মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
