২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কিশোরকে রগ কেটে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ থেকে জীবন ইসলামকে (১৭) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নেয়ার পর তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলেটি খেজুরবাগের মুসলিমনগরের একটি খালি মাঠে পড়েছিল। পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরো জানায়, জীবনের বাবার নাম বাদশা মিয়া, বাসা ওই থানার পার গেন্ডারিয়ায়। মৃত্যুর আগে ছেলেটি এসব তথ্য দিলেও তাকে কারা মেরেছিল তা বলতে পারেনি।

ওসি বলেন, নিহতের মাথায় আঘাত ছাড়াও ডান হাত ও ডান পায়ের রগ কাটা এবং বাম হাত ভাঙা ছিলো। পরনে ছিল কাবলি পায়জামা ও পানজাবি।