২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারে বাধা দিতেই হরতাল: মিজানুর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতেই জামায়াত-শিবির হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার জয়পুরহাটে তিনি বলেন, “সারা বিশ্বে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হয় নির্বিঘে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখন এ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে হরতাল ডাকছে জামায়াত-শিবির চক্র।”

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ।

জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী এবং আদিবাসী ভাষা-সংস্কৃতি ও ভূমি রক্ষা কমিটির নেতা নন্দলাল পার্সী বক্তব্য রাখেন।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনধি, সাংবাদিকসহ বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।