২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস খাদে, নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। 

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মানিকপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে দুই যাত্রীর মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩০) এবং হবিগঞ্জের লাখাই উপজেলার শালদিঘা গ্রামের মৃত হুকুম আলীর ছেলে তাউস মিয়া (৫০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে লাখাইগামী যাত্রীবাহী বাসটি ভোররাত সাড়ে ৩টার দিকে মানিকপুরে পৌঁছালে বাঁ পাশের একটি চাকা খুলে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার খাদে পড়ে যায়।

নিহতের স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি নিয়ে গেছে বলে জানান তিনি।