ফাঁসির রায়ে জনতার সন্তোষ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশে উল্লাসে ফেটে পড়েছে প্রজন্ম চত্বরে সমবেতরা।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার পরপরই উল্লাস প্রকাশ করে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা, প্রায় এক মাস ধরে যারা যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন।
