চাঁপাইয়ে ৫ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর নামে মামলা
পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় এ দুটি মামলা করা হয়।
তার আগে ওইদিন বিকালে এ দুটি স্থানে পুলিশের উপর আকস্মিক হামলা চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় শিবগঞ্জ থানার ওসিসহ কমপক্ষে ১৪ পুলিশ আহত হয়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা আওয়ামী লীগের শিবগঞ্জ অফিসে অগ্নিসংযোগ করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শহরের শহীদ সাটু হল এলাকায় পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ৫০ জনের নাম উল্লেখ মামলাটি করেন এসআই বনী ইসরাঈল।
এ মামলায় অজ্ঞাত আরও সাড়ে ৩ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই নূরে আলম জানান, শিবগঞ্জ বাজারে পুলিশের উপর হামলার অভিযোগে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন এসআই আব্দুর রাজ্জাক।
