২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে(৩০) গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ কাইয়ুম উপজেলার ভল্লবদী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।

তিনি গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি গ্রামের বেলায়েত হোসেন মোল্লার ছেলে।

শিশুটির বাবার অভিযোগের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী (৮) প্রাইভেট পড়ার জন্য তার কাছে গেলে একা পেয়ে মেয়েটিকে ‘নির্যাতন’ করেন কাইয়ুম।

বাড়ি ফিরে শিশুটি এ ঘটনা বাবা-মাকে জানালে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি সৈয়দ নজরুল ইসলাম আরো জানান, চিকিত্সার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।