সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
মোবাইল লেনদেনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের দুটি মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের দত্তবাড়ি উত্তরপাড়া মহল্লার সঙ্গে দক্ষিণপাড়ার বাসিন্দাদের কথা-কাটাকাটি ও মারামারির পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে।
আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোবাইল লেনদেন নিয়ে দত্তবাড়ি উত্তরপাড়া মহল্লার মালেকের সঙ্গে দক্ষিণপাড়ার রুবেলের কথা কাটাকাটির পরে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
