২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা

কিশোরগঞ্জে সমমনা কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 07:56 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশের উপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে অপর মামলাটি করা হয়।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান দ্রুত বিচার আইনে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ‘বহু’ ব্যক্তিকে আসামি দেখিয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আর এসআই সালাহ উদ্দিনের দায়ের করা দ্বিতীয় মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় বেশ কিছু লোককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে ১৪ জনকে।

এদিকে এ দুটি মামলায় গ্রেপ্তার ২১ জনকে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান।

সোমবার সংঘর্ষের সময় ক্যাঁদানে গ্যাস ও রাবার বুলেটে আহত বিএনপির সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার কবীর উদ্দিন গুরুতর আহত হন।

তিনি সাংবাদিকদের জানান, সোমবার নামাজের পর সংঘর্ষ শুরু হলে শতাধিক মুসুল্লি মসজিদের ভিতর আটকা পড়েন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে তিনি আহত হন।