২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 07:21 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন সাংবাদিকরা।  

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা ‘মৌলবাদী গোষ্ঠীর’ কাজ বলে সমাবেশে বক্তারা মন্তব্য করেন।

ওই দিন জুমার নামাজের পর ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে মিছিল থেকে সাংবাদিক ও পুলিশের চড়াও হন আন্দোলনকারীরা। ভাংচুর করা হয় শহীদ মিনার, গণজাগরণ মঞ্চ, এমনকি পদদলিত করা হয় জাতীয় পতাকা

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সমাবেশে অন্যদের মধ্যে আনোয়ার হোসেন দিলু, এমরান ফারুক মাসুম, মো. কামাল উদ্দিন, অধ্যক্ষ আতিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন।