২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে যেতে লাগবে ২০ হাজার টাকা

সরকারিভাবে বাহরাইনে কাজ করতে যেতে ২০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

শ্রমিক নেয়ার জন্য বাহরাইন ও বাংলাদেশের মধ্যে ‘রেকর্ড অব ডিসকাশন’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান।

সোমবার বিকালে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রীর উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়।

খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, “বাহরাইনের বিভিন্ন সেক্টরে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। মার্চেই জি টু জি পদ্ধতিতে শ্রমিক পাঠানো সম্ভব।”

সরকারিভাবে প্রতিজন শ্রমিকের যেতে ২০ হাজার টাকা খরচ হবে বলে তিনি আভাস দেন।

মন্ত্রী জানান, বাহরাইন ৭০ হাজার কর্মী নিতে পারে।