২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ছুরিকাঘাতে শিক্ষক খুন, গ্রেপ্তার ২

বান্দরবানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

রোববার রাত দশটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের মগঘাট এলাকায় নিহত হন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি খুন হন।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শফির স্ত্রী রুমা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি শফিকুর রহমান জানান, হত্যার ঘটনায় মঞ্জুর আলম ও তার ছেলে জাহেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।