বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
এক পৌর কাউন্সিলরকে মারধরের মামলায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে শহরের হাড়িখালী থেকে গ্রেপ্তার খাদেম নিয়ামূল কাদির বিলুকে (৩২) জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক।
বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার শামীম আহসনাকে মারপিটের অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, শামীম আহসানকে মারধরের মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো আট-দশটি মামলা রয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে গত ২৬ জানুয়ারি শহরের মুনিগঞ্জ এলাকায় খাদেম নিয়ামুল কাদির তাকে মারধর করে গুরুতর জখম করেন।
এই ঘটনার তিন দিন পর শামীমের মা খুরশিদা হক বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন।
