২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় টেম্পো যাত্রী নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় টেম্পুযাত্রী এক তরুণী নিহত হয়েছেন। আহত হন পাঁচ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কদমতলীতে এ দুর্ঘটনায় নিহত হন সুমি আক্তার (২০)।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঘাটাইল থানার ওসি ফজলুল কবির বলেন, কালিহাতীগামী টেম্পুটি দাঁড়িয়ে যাত্রী তুলছিল। ওই সময় একটি ট্রাক টেম্পুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সুমির মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অপর তিন জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   

ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।