২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের শাখা সরানোর প্রতিবাদে ত্রিশালে হরতাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে রুপালী ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে সোমবার তিন ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে এলাকাবাসী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ব্যাংকটির পোরাবাড়ি শাখা একই জেলার ফুলবাড়ীয়া উপজেলায় স্থানান্তর করার প্রতিবাদে মঠবাড়ি, মূখ্যপুর ও আছিম ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা ওই হরতালের ডাক দেয়।

ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের বলেন, একটি ব্যাংকের শাখা স্থানান্তর করাকে কেন্দ্র করে গ্রাহকরা ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার তিনটি ইউনিয়নে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।