মুন্সীগঞ্জে দুঘর্টনায় ৪ জন নিহত
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে রোববার রাতে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
এরা হলেন ইমদাদ (১৫), স্বপন (২০) ও লিটন । একজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ওসি মো মিজানুর রহমান বলেন, সড়কের সমষপুরের কেওটখিরা এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষ হয়।
তিনি বলেন, ট্রাকটি প্রথমে মোটরসাইকেলকে এবং পরে রাস্তার পাশে দাঁড়ানো একটি নসিমনকে জোরে ধাক্কা দেয়।
এতে নসিমনে থাকা লিটন এবং মোটরসাইকেল আরোহী ইমদাদ ও লিটন ঘটনাস্থলেই নিহত হন। ঢাকা নেয়ার পথে আরেজনের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
নিহত ইমদাদ আব্দুল্লাপুরের বিল্লাল হোসেনের ছেলে, ঢাকার স্বপন দক্ষিণ কেরানীগঞ্জের আক্কাস আলীর ছেলে এবং লিটন ষোলঘরের জলিল মিয়ার ছেলে।
