২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা, শাশুড়ি খুন

পুত্রবধূর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নিহত  হয়েছেন শাশুড়ি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 08:51 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে শনিবার রাতে এ হামলায় নিহত হন তোফাজ্জেল হোসেনের স্ত্রী লিলি বেগম।

এ ঘটনায় রোববার পুলিশ তাদের প্রতিবেশী মুনসুর আলীর ছেলে সাইদুলকে আটক করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রোকসানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইদুল রাত সাড়ে ১০টার দিকে তোফাজ্জেলের ছোট ছেলে লিটনের ঘরে ঢুকে ঢোকেন এবং লিটনের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ সময় তার স্ত্রীর চিৎকারে শাশুড়ি লিলি বেগম এসে সাইদুলকে আটক করার চেষ্টা করেন। সাইদুল তার হাতে থাকা গাছি দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দায়ের আঘাতে লিলির মাথা শরীর থেকে অনেকখানি বিচ্ছিন্ন হয়ে যায়।  

কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাইদুলকে ডিবি পুলিশ দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।