বরিশালে ইবনে সিনার ডিপোতে হামলা
বরিশাল নগরীর বাংলাবাজারে ইবনে সিনার আঞ্চলিক ডিপোতে হামলা ও ভাংচুর করেছে একদল যুবক। এ সময় ডিপোর তিন কর্মচারী আহত হন।
শনিবার বিকালে সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ৫/৬ জন যুবক এক হামলা চালায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করে।
ডিপোর ব্যবস্থাপক মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলায় আহত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আব্দুল আউয়াল, গাড়িচালক মনির হোসেন ও নিরাপত্তা প্রহরী রুহুল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, তারা এই ধরনের কোনো খবর পাননি।
এ ব্যাপারে লিখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনগণ ভাংচুর করেছে।
