জয়পুরহাটে আসামি ২ হাজার
জয়পুরহাটে জামায়াত-শিবিরসহ ইসলামী দলগুলোর দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর থানার এসআই হাসমত আলী বাদী হয়ে করা এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, জুমার নামাজের পর জামাত-শিবিরসহ ইসলামী দলগুলো মিছিল সহকারে জনতার মঞ্চে ইটপাটকেল নিক্ষেপ করে এবং শহরের রাস্তায় টাঙ্গানো আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ভাংচুর করে, ছিঁড়ে ফেলে। এ সময় পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
