২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববারের পরীক্ষা পেছালো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববার অনুষ্ঠেয় ২০১১ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ওই পরীক্ষা আগামী মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে এই সেশনের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম।

এর আগে ইসলামী ও সমমনা দলের হরতালের কারণে রোববারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।ওইদিনের পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সাংবাদিকদের জানান।