চট্টগ্রামে সোমবারের হরতাল প্রত্যাহার
সমমনা ইসলামী দলগুলোর চট্টগ্রামে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার হয়েছে।
চট্টগ্রামে জাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে মিছিলকারীরা।
হরতাল ডাকা ইসলামী দলগুলোর অন্যতম নেজামে ইসলামী পার্টির সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার হাটহাজারী কলেজ মাঠে হেফাজতে ইসলামীর ডাকা মহাসমাবেশ। এ কারণে হরতাল প্রত্যাহার করা হল।”
বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত দুটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের স্থানীয় কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ও সমমনা ১২ দল।
হরতাল ডাকার পরপরই হেফাজত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, এতে তাদের সমর্থন নেই।
