২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত নিষিদ্ধের দাবি খতিয়ে দেখছে সরকার’

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্ট মন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

Image
File Photo

File Photo

শুক্রবার চাঁদপুরে আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এখন ‘সর্বজনীন দাবিতে’ পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন দীপু মনি।

মন্ত্রী আরো বলেন, “শাহবাগের প্রজন্ম চত্বরে সব শ্রেণি-পেশার মানুষ আজ এক হয়েছে।”

শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বৃহস্পতিবার যে ছয় দফা দাবি তুলে ধরে সময় বেঁধে দেয়া হয়েছে তাতে ২৬ মার্চের আগে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, “২৬ মার্চের মধ্যেই জামায়াত নিষিদ্ধের পথ খুঁজে বের করা সম্ভব হবে। আইন মন্ত্রী জামায়াত নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখছেন।”

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর সন্ধ্যায় আবারো শাহবাগের গণজাগরণ মঞ্চে ফিরে এসে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

একই সঙ্গে সহিংসতার পেছনে ‘আমার দেশ’ পত্রিকাকে চিহ্নিত করে এর সম্পাদক মাহামুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।