শাহবাগে দায়িত্বে থাকা পুলিশের লাশ মিলল মতিঝিলে
শাহবাগের প্রজন্ম চত্বরে পুলিশের ক্লোজড সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণ দলের এক কনস্টেবলকে শ্বাসরোধ করে হত্যার পর মতিঝিলে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এজিবি কলোনি কাঁচাবাজার এলাকার একটি বট গাছের পাশে বাবুলের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি জানান, বাবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হলুদ রঙের একটি ট্র্যাক্সিক্যাব থেকে বাদলকে ওই জায়গায় ফেলে যাওয়া হয় বলে কাঁচাবাজার এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন।
“বাদল হয়তো শেয়ারে ট্যাক্সিতে উঠে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। গাড়িতে শ্বাসরোধ করে হত্যার পর তাকে ওই স্থানে ফেলে পালিয়ে যায় চক্রটি।
২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগে দেয়া বাদলের বাবার নাম আজিজ মিয়া। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। ঢাকায় খিলগাঁও দক্ষিণগাঁও এলাকায় থাকতেন তিনি।
