২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে ভাসছিল পলিথিনে মোড়া ২০ হাজার ইয়াবা ট্যাবলেট

নাফ নদীতে পলিথিনে মোড়ানো ভাসমান অবস্থায় প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 11:12 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

বাহিনীর টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১০টার দিকে একটি টহল দল টেকনাফ নয়াপাড়া খালের মুখে ভাসমান অবস্থায় একটি বস্তু দেখে তা উদ্ধার করে।

পলিথিনে মোড়ানো এই বস্তুটি খুলে ১৯ হাজার ৮১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আল মামুন বলেন, “ইয়াবা ব্যবসায়ীরা নিজেদের নিরাপদে রাখার উদ্দেশ্যে কৌশল হিসাবে ইয়াবা পলিথিনে মুড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়। পরে এক জায়গায় গিয়ে তা উদ্ধার করে।”

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে বলে জানান মামুন।