ছিনতাইকারীর কবলে সেনাসদস্য
ঢাকায় নেমে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সেনা সদস্য।
কর্পোরাল মজিবুর রহমানকে ছুরি মেরে ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে সায়দাবাদে ছিনতাইকারীর কবলে পড়েন মজিবুর (৩৬)। তিনি কুমিল্লায় তিনি দিনের প্রশিক্ষণ শেষে ফেরেন।
যাত্রাবাড়ী থানার এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সায়দাবাদ বাস থেকে নামার পরপরই ছিনতাইকারীর কবলে পড়েন মজিবুর।
ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় বাধা পেয়ে ছিনতাইকারীরা মজিবুরের বাম পায়ে ছুরিকাঘাত করে বলে জানান বাচ্চু মিয়া।
সেনাসদস্যের ব্যাগে ৫ হাজার টাকা ছিল, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে।
আহত মজিবুরকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মজিবুর রহমান সিলেটে কর্মরত।
