সিলেট জেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পঙ্কজ পুরকায়স্থ
গত মঙ্গলবার সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ভাঙচুর হয়। এরপর পঙ্কজের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে।
এর আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, ছাত্রাবাস পোড়ানো, দুটি হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ এবং শিক্ষা অধিদপ্তরের এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠায় গত মাসে পঙ্কজের সদস্যপদ সায়িকভাবে স্থগিত করা হয়।
পরে ছাত্রলীগের একটি তদন্ত কমিটি বিষয়গুলো খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
