পরাগ অপহরণ: আরেক আসামি রিমান্ডে
পরাগ অপহরণ মামলায় শাকিল নামে এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
পরাগ অপহরণ: যুবলীগ নেতা জুয়েল রিমাণ্ডে
মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার পরিদর্শক মনিরুল ইসলাম আসামিকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন জানান।
এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
মামলার প্রধান আসামি আমির ইতোমধ্যে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শাকিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ৫(৯)১৩ গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। ওই মামলায় তিনি জেলহাজতে ছিলেন।
মঙ্গলবার পরাগ অপহরণ মামলার চার আসামির জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায় আদালত। তারা হলেন, জুয়েল মোল্লা, মামুন, কাশেম এবং আলফাজ হোসেন।
গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া ৭টায় স্কুলে যাওয়ার জন্য কেরানীগঞ্জের সুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার সামনে থেকে নিজেদের প্রাইভেটকারে ওঠার সময় মা লিপি ম-ল, বোন পিনাকী ম-ল ও তাদের গাড়িচালক নজরুলকে গুলি করে ছয় বছরের শিশু পরাগ ম-লকে তার মায়ের কোল থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।
পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র।
অপহরণের ৪৮ ঘণ্টা পর কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরাগকে। এ ঘটনায় পরাগের বাবা বাদী হয়ে একটি মামলা করেন।
