চট্টগ্রামে কর্মচারীর আঘাতে দোকান মালিক খুন
চট্টগ্রামের ইস্পাহানি গেইট এলাকায় কর্মচারীর আঘাতে এক চায়ের দোকানের মালিক খুন হয়েছে।
বুধবার ভোরে খুলশী থানাধীন ইস্পাহানি তিন নাম্বার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক ইস্পাহানি তিন নাম্বার গেইট এলাকায় একটি চায়ের দোকানের মালিক।
ওসি জানান, মঙ্গলবার রাতে রফিকের সাথে মানিক নামে এক দোকান কর্মচারীর সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মানিক ঘুমন্ত অবস্থায় রফিকের মাথায় আঘাত করে। মানিক পাঁচ মাস আগে এ দোকানে কাজ শুরু করে।
