২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

বরিশাল নগরীতে বেসরকারি দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার রাত থেকে এই টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা।

নগরীতে বিটিসিএন, বিডিসিএন ও স্কাই ভিশন নামের তিনটি ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠান রয়েছে।

লাইন রোডের স্কাই ভিশনের মালিক শিবু সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত থেকে এই টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

বিটিসিএনের ব্যবস্থাপক সঞ্জীব সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর তিন ক্যাবল নেটওয়ার্কের নিয়ন্ত্রণকক্ষে ৭১ মঞ্চের লোকজন গিয়ে এ টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার অনুরোধ জানান। এরপর থেকে এই টিভির সম্প্রচার বন্ধ রয়েছে।

তবে কারা তাদের কাছে এসেছিলেন তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।