২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়ায় পারাপার বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সাড়ে ছয় ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 11:18 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি পারাপার বন্ধ থাকায় ঘাটের উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় মাঝ পদ্মায় আটকে ছিল ৯টি ফেরি।

বিআইডব্লিউটিসি’র মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকস্মিক ঘন কুয়াশার কারণে ফেরি চালাতে সমস্যা হচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে ৯টি ফেরি মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়।

কুয়াশা কাটার পার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় পারাপার শুরু হয়। যানজটও কমে আসে বলে জানান ঘাট ব্যবস্থাপক।