২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে শিশু খুন

জামালপুর সদরে মঙ্গলবার অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামালপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

খড়খড়িয়া এলাকায় একটি বোরো ধান ক্ষেতে ১২/১৩ বছরের ছেলেটির লাশ পায় কৃষকরা।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, ধানক্ষেতে কাজ করার সময় লোকজন মাটিচাপা দেয়া লাশটি দেখে পুলিশকে খবর দেয়।

ছেলেটির পরনে জিন্স প্যান্ট এবং গায়ে লাল রংয়ের ফুলহাতা গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটিচাপা দেয়া হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন জামালপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন।