২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দেড়কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাসুদপুর থেকে এ হেরোইন উদ্ধার করা হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে।

চাঁপাইনবাগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হক সাংবাদিকদের বলেন, রাত ৩টায় মাসুদপুর সীমান্তে বিজিবির টহল দল এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ওই ব্যাগে এক কেজি ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।