২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সারসহ আটক ২

নেত্রকোনায় সোমবার প্রায় তিনশ’ বস্তা সারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

এসব চাল কালোবাজারে বিক্রির জন্য একটি দোকানে রাখা ছিল বলে দাবি পুলিশের।

মদন উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে আটক সার বিক্রেতারা হলেন উপজেলার ফতেপুর গ্রামের টোটন চৌধুরী ও সোলায়মান তালুকদার।

মদন থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শ্যামগঞ্জ বাজার থেকে এসব ইউরিয়া সার ‘পাচার’ করে এনে ফতেপুর হাটশিরা বাজারে বিক্রি করা হচ্ছিল।

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।