শেষ শ্রদ্ধা জানাতে ইকবালের বাসায় প্রধানমন্ত্রী
বাংলাদেশ সড়ক পরিবহন করর্পোরেশনের চেয়ারম্যান এম এম ইকবালের বাসায় গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এম এম ইকবালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
পরে ইকবালের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে করেন শেখ হাসিনা।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রী সাহারা খাতুন এ সময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান ক্যান্সার আক্রান্ত ইকবাল।
২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এম ইকবালকে বিআরটিসির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
