ড্রেজার ডুবে নিহত ৩ শ্রমিক
রাজধানীর খিলক্ষেত এলাকায় বালু নদীতে ড্রেজার ডুবে তিনি শ্রমিক মারা গেছেন।
তারা হলেন মাজাহারুল (১৬), জাহিদ হোসেন (১৭) ও আজগর আলী (১৮)।
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে নদীতে ওই তিন শ্রমিক ড্রেজারের একটি কক্ষে ছিটকিনি আটকে ঘুমিয়ে ছিল। ভোরে ড্রেজার তলিয়ে গেলে তারাও তলিয়ে যায়।
এলাকাবাসী রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশকে খবর পাঠায়।
স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
নিহত তিনজনেরই বাড়ি খিলক্ষেতের টলনা গ্রামে।
