বিআরটিসি চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন কর্পোরেশনের উন্নয়নে এম এম ইকবালের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান ইকবাল। তিনি ক্যান্সারে ভুগছিলেন।
২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এম ইকবালকে বিআরটিসির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
