চুনারুঘাটের ১২ জামায়াত-শিবির আটক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নাশকতা সৃষ্টির আশংকায় জামায়াত ও শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নালমুখ বাজার থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
তিনি বলেন, চুনারুঘাট উপজেলাসহ বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা।
