২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি চেয়ে ক্রিকেট মাঠে দর্শক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেমিফাইনাল চলাকালে নিরপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকে বিক্ষোভ দেখিয়েছে এক দর্শক।

শনিবার রাতে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১০৮ রানের লক্ষ্যে তখন ব্যাটিং করছিল চট্টগ্রাম কিংস। জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ১৮ তম ওভারে ওই দর্শক প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকে পড়ে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের প্রতিবেদক অনিক মিশকাত জানান, ভিআইপি গ্যালারি থেকে ওই দর্শক দৌড়ে মাঠে ঢুকে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন তিনি। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘হ্যাং ওয়ার ক্রিমিনাল’।

পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে মাঠ থেকে বাইরে নিয়ে যায়। এ কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ ছিল।